হলদিবাড়িতে বড়ো ভাঙন বিজেপিতে
দি নিউজ লায়ন; মঙ্গলবার হলদিবাড়ি ব্লক এ ভাজপায় বড়ো ভাঙন ধরলো। হলদিবাড়ি পৌরসভার ১, ৩, ৮, ১১ নং ওয়ার্ড এর ৫০ জন এবং হলদিবাড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ড এর ৫০ টি পরিবার এবং বকশীগঞ্জ অঞ্চলের ১০৭ নং বুথ এ ৭৮ টি পরিবারের প্রায় ১ হাজার জন গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিল রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর নেতৃত্বে।
অনুষ্ঠানে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পার্থ প্রতীম রায় মহাশয়, এবং হলদিবাড়ি ব্লক এর সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন। তৃণমূলে যোগদান কারী বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ বিধানসভা ভোটের মুখে তাদের ভুল বুঝিয়ে বিজেপিতে যোগ দেওয়া হয়েছিল কিন্তু এখন তারা বুঝতে পারছেন বিজেপিতে যোগ দিয়ে তারা ভুল করেছিলেন বিজেপির মত সাম্প্রদায়িক দল যারা বাংলা থেকে উত্তরবঙ্গ কে বিচ্ছিন্ন করার চক্রান্ত করছে তাদের সঙ্গে কোনোভাবেই তারা থাকতে চান না তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নের শামিল হতে তারা তৃণমূলে যোগ দিলেন।

Post a Comment